উত্তরদিনাজপুর

জে সি বি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের

গতকালের পর আজ আবার হেলমেট হীন বাইক আরোহীর মৃত্যু। জে সি বি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক আরোহীর। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন(২২)। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার ভদ্রকালি এলাকায়। ঘটনার জেরে প্রায় চার ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। 
     জানা গিয়েছে, আজ সকালে সাদ্দাম হোসেন বাড়ি থেকে বেড়িয়ে নিজ দোকানে যাওয়ার পথে ইসলামপুর থানার অন্তর্গত ভদ্রকালি এলাকায় আসার পর উল্টো দিক থেকে আসা এক জে সি বি-র সাথে তার মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় মানুষেরা ওই বাইক আরোহীকে উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যালে পাঠায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। মেডিক্যালে পৌঁছালে চিকিৎসক সাদ্দামকে  মৃত বলে ঘোষণা করে। ঘাতক জে সি বি-কে আটক করে পুলিশ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/xf35sI7SAzY